ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

সাকিব-মাহমুদউল্লাহ-লিটন পিএসএলে দল পেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের বাকি ম্যাচগুলোতে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো দল পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন।

সাকিব আল হাসানকে পিএসএলে ডেকেছে লাহোর কালান্দার্স। বাঁহাতি এই অলরাউন্ডার এর আগে খেলেছেন করাচি কিংস ও পেশাওয়ার জালমি দলে। এর আগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা মাহমুদউল্লাহকে ডেকেছে মুলতান সুলতানস। দেশের বাইরে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে দল পেলেন লিটন। এই কিপার-ব্যাটসম্যানকে ডেকেছে করাচি।

করোনাভাইরাসের প্রার্দুভাবে ১৪ ম্যাচ হয়েই থমকে যায় চলতি বছরের পিএসএল। আগামী ২ জুন আবার শুরু হবে আসরটি। দীর্ঘ বিরতিতে খেলোয়াড় হারানো ফ্র্যাঞ্চাইজিগুলো মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বদলি খেলোয়াড়দের ড্রাফট থেকে দল পুনর্গঠন করে।

পিএসএলের এই মধ্যবর্তী প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছিল ৭ বাংলাদেশি ক্রিকেটারের। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস দল পেলেও দল পাননি বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম ছাড়াও দল পাননি পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাব্বির রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সাকিব-মাহমুদউল্লাহ-লিটন পিএসএলে দল পেলেন

আপডেট টাইম : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১