ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ। প্রথিতযশা বাঙালি এই রাজনীতিবিদ ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরে বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে ছিলেন অন্যতম। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

শেরে বাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

জেপির নেতৃদ্বয় বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক আজীবন এদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। বিশেষ করে, এদেশের কৃষক সমাজের উন্নয়নের জন্য তিনি ঋণসালিশি বোর্ড গঠন করেছিলেন এবং জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন। তিনি বাঙালির জন্য ডাল-ভাতের রাজনীতি করতেন।

শেরে বাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন তার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আজ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী

আপডেট টাইম : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১