ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালীর বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার বোন তাহেরা বেগমের (৬৯) বাসভবনে ককটেল হামলা ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডের ওই বাসায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

তাহেরা বেগম জানান, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এ ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে।

সেতুমন্ত্রীর ভাগিনা হুমায়ন রশীদ মিরাজ জানান, তার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন। ঘটনার সময় বাসার ভেতরে তিনি, তার মা ও তার স্ত্রী ছিলেন। রাত ১২টা ২০ মিনেটের দিকে মির্জা কাদেরের অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেচ্ছা রাসেল, সাজু, দীপক, ৯ নম্বর ওয়ার্ডের জিসানসহ ১০-১৫ জন তাদের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। বিকট শব্দে ১৫টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

এবার ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা

আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১