ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অভ্যুত্থান বিরোধীদের মুখোমুখি হলেই তাদের হত্যা করতে নির্দেশ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। সেনা কমান্ড থেকে পাঠানো এক গোপন বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে।

সংবাদমাদ্যমটি জানিয়েছে, ১১ এপ্রিল নিরাপত্তা কর্মকর্তাদের কাছে পাঠানো সেনা কমান্ডের গোপন বার্তাটির কিছু অংশ গোপন সূত্রের মাধ্যমে তাদের হাতে এসেছে।

এতে নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, ‘মুখোমুখি হলে তাদেরকে অবশ্যই আপনারা নির্মূল করবেন। কারণ দাঙ্গাকারীরা (সেনা অভ্যুত্থান বিরোধীদের দাঙ্গাকারী হিসেবে আখ্যা দেয় সামরিক জান্তা) শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সশস্ত্র সংঘাতের দিকে চলে যাবে। সব পদের কর্মকর্তাদের এই আদেশ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হচ্ছে।’

এর দুদিন আগেই ইয়াঙ্গুনের উত্তরের শহর বাগোতে সেনাদের গুলিতে নিহত হয়েছিল ৮২ জন বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের দমনে সেনারা তাজা গুলি ও রাইফেল গ্রেনেড ব্যবহার করেছিল।

ইরাবতি জানিয়েছে, প্রথম নির্দেশনার দুদিন পর আরেকটি নির্দেশনা পাঠানো হয়েছিল নিরাপত্তা বাহিনীর কাছে।

এতে বলা হয়েছে, ‘সব জরুরি নিরাপত্তা বাহিনীকে অবশ্য সম্পূর্ণভাবে ও কৌশলগতভাবে সশস্ত্র থাকতে হবে। দাঙ্গাকারীরা আপনাদের নিয়ন্ত্রিত এলাকার দিকে অগ্রসর হতে পারে।’

প্রসঙ্গত, গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটিতে এরপর থেকে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ

আপডেট টাইম : ১০:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১