ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সেনা নামানোর ঘোষণা পাকিস্তানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে সেনা নামানোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই নির্দেশের কথা জানিয়েছেন। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ তৃতীয় মৃত্যুর রেকর্ড।

পাক প্রধানমন্ত্রী জনগণকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, দেশের জনগণ যদি করোনার বিধিনিষেধ না মানে তাহলে ভারতের মতো পরিণতি হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবস্থা যদি ভারতের মতো হয়, তাহলে আমাদের শহরগুলো বন্ধ করে দিতে হবে। আমরা এটি করতে পারি না, কারণ এর ফলাফল আমরা পূর্ব অভিজ্ঞতায় দেখেছি। লকডাউন ঘোষণা করলে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় দরিদ্র মানুষ। মানুষ আমাকে আজকে লকডাউন ঘোষণার কথা বলছে। কিন্তু আমরা এটা করছি না, কারণ আমি আবারও বলছি, এতে দিনমজুর ও শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হবে।’

করোনা মোকাবিলায় পাকিস্তানে ঘোষিত এসওপি বা স্পেশাল অপারেটিং প্রসিডিউরগুলো হচ্ছে, মার্কেটগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে, ঈদ পর্যন্ত বাইরে কিংবা বাড়ির ভেতরে অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ, অফিস চলবে দুপুর ২টা পর্যন্ত এবং অফিসগুলোতে ৫০ জনের বেশি কর্মী থাকতে পারবে না।

ইমরান বলেন, ‘ভারত যে পদক্ষেপ নিতে যাচ্ছে অর্থাৎ লকডাউন ঘোষণা যাতে আমাদের না করতে হয় সেজন্য আমি আপনাদের এসওপিগুলো মেনে চলার অনুরোধ করছি। আপনারা যদি মাস্ক পরেন তাহলে অর্ধেক সমস্যাই সমাধান হয়ে যায়।’ সূত্র : ডন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সেনা নামানোর ঘোষণা পাকিস্তানে

আপডেট টাইম : ১০:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১