ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ভারতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার থাবায় নাজেহাল ভারত। প্রতিদনই করোনা সংক্রমণের দিক দিয়ে নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেল ভারত। একদিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ৩ লাখ পেরিয়েছে দেশটিতে। যা বিশ্বে একদিনের সংক্রমণে সর্বোচ্চ।

ওয়ার্ল্ডওমিটারের বরাত দিয়ে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হিসাব প্রকাশ করেনি।

গণমাধ্যমটি বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমণ হয়েছিল সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন। সেটা গত ৮ জানুয়ারি। কিন্তু গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারতে ধারাবাহিকভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে। এরই ধারাবাহিকতাই দুঃখজনক এই মাইলফলক স্পর্শ করলো দেশটি।

ভারতে দৈনিক করোনা সংক্রমণ ১ লাখ থেকে ৩ লাখে পৌঁছাতে মাত্র ১৭ দিন লেগেছে। যেটা আমেরিকার চেয়ে অন্তত চার গুণ বেশি দ্রুত। বিশ্বে একদিনে সংক্রমণ ১ লাখ পার দেশের মধ্যেও রয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ভারত। তবে প্রতি ১০ লাখে আক্রান্তের হিসাবে ভারতের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা বেশি খারাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ভারতে

আপডেট টাইম : ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১