ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২২ সালের জুনে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মূল পদ্মা সেতুর অগ্রগতি শতকরা ৯৩ ভাগ ও নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৮২ ভাগ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ এবং ২০২২ সালের জুন নাগাদ পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বুধবার (২১ এপ্রিল) নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে খুলনা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

মাঠ পর্যায়ের প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বর্ষার সময় চলমান কাজ তদারকির পাশাপাশি নতুন প্রকল্পের টেন্ডার আহ্বানসহ প্রয়োজনীয় কাজ দ্রুত শেষে করতে হবে। খুলনা-মোংলা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা পোর্টের কারণে এ সড়কটি চার লেনে উন্নীত করা খুবই জরুরি। সড়কটি চার লেনে উন্নীত করার কাজ শুরুর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

একটি উন্নয়নবান্ধব সড়ক যোগাযোগ অবকাঠামোর প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ গঠনে আপনাদের দক্ষতা এবং মেধার সাথে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম যুক্ত হলে উত্তম সমন্বয় গড়ে উঠবে, অপচয় কমবে এবং শেখ হাসিনার সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জন সহজতর হবে।’

সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, বিভিন্ন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী-সহ বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২২ সালের জুনে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১