ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মহামারি করোনা চিকিৎসায় ট্যাবলেট জাতীয় ওষুধ আবিষ্কারের পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩৮১ বার

মহামারি করোনাভাইরাসের চিকিৎসার জন্য ট্যাবলেট জাতীয় ওষুধ আবিষ্কারের পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটেন। এই ট্যাবলেটের মাধ্যমে করোনার হালকা রোগীরা বাড়িতে বসে চিকিৎসা নিতে পারবেন এবং গুরুতর অসুস্থতা ও হাসপাতালের চিকিৎসা এড়ানো সম্ভব হবে। গতকাল মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর গার্ডিয়ান ও টেলিগ্রাফের

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই পরিকল্পনা একটি নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার অংশ। কারণ বেশিরভাগ বিজ্ঞানীর মতে এই বছর যেকোনো সময় ব্রিটেনে করোনার আরেকটি ঢেউ আঘাত হানতে পারে।

বরিস জনসন বলেন, এই অ্যান্টিভাইরাল গবেষণা করোনার নতুন ধরনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই অপ্রত্যাশিত তৃতীয় ঢেউ মোকাবিলায় সহযোগিতা করবে।
ব্রিটিশ সরকার আশা করছে যে, অ্যান্টিভাইরাল টাস্কফোর্স ভ্যাকসিন টাস্কফোর্সের মতই সফলতা পাবে। তাদের লক্ষ্য নতুন ধরনসহ করোনার একটি ওষুধ খুঁজে পাওয়া।
বরিস বলেন, আমাদের অ্যান্টিভাইরাল টাস্কফোর্স বিস্ময়কর চিকিৎসার সন্ধান করছে। এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই করোনাভাইরাসকে থামিয়ে দিতে পারেন। এটি করোনা সংক্রমণ ঠেকাবে এবং জীবন বাঁচাবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, তিনি ব্রিটেনকে বুস্টিং করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন টাস্কফোর্স করোনা প্রতিরোধ করে উন্নতি করতে সাহায্য করবে।
ডেক্সামেথাসন এবং হাসপাতালের ড্রাগ টিসিলিজুমাব এর কথা উল্লেখ করে তিনি বলেন, করোনার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছে ব্রিটেন। দারুন টিকাদান কর্মসূচি ও ওষুধ করোনা প্রতিরোধে ও আমাদের প্রিয়জনদের বাঁচাতে ব্যতিক্রমী অস্ত্র হিসেবে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মহামারি করোনা চিকিৎসায় ট্যাবলেট জাতীয় ওষুধ আবিষ্কারের পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটেন

আপডেট টাইম : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১