ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনা মহামারি এক মাসে নিয়ন্ত্রণ সম্ভব : ডব্লিউএইচও প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় যেসব উপকরণ এই মুহূর্তে মানুষের হাতে রয়েছে, তাতে আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সোমবার এক সংবাদ সম্মেলনে নিজের এই ধারণা প্রকাশ করেন তিন্রন করোনায় বিশ্বজুড়ে উচ্চ মৃত্যুহারে শঙ্কা প্রকাশ করে সোমবারের সংবাদ সম্মেলনে ডব্লিউিএইচও প্রধান বলেন, ‘করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯ মাস। তারপর এই সংখ্যা ২০ লাখে পৌঁছাতে সময় লেগেছে ৪ মাস এবং তারপরের ৩ মাসে করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখে।’

‘এত কম সময়ের মধ্যে এই পরিমাণ মৃত্যু খুবই উদ্বেগের ব্যাপার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, আমাদের হাতে বর্তমানে যেসব উপকরণ মজুত আছে, সেগুলো যদি ন্যায্যতার সঙ্গে ধারাবাহিকভাবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আগামী এক মাসের মধ্যে এই মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, গত এক সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ মানুষ; গতবছর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত এক সপ্তাহে সংক্রমণের হিসেবে এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

কেরখোভ বলেন, ‘সম্প্রতি করোনা সংক্রমণচিত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত বছর যখন মহামারি শুরু হলো, দেখা গেছে ৫০ বছর বা তার অধিক বয়সী মানুষরা বেশি ঝুঁকিতে ছিলেন; কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, ২০-২৫ বছর বয়সী তরুণ-তরুনীরাও উল্লেখযোগ্য হারে আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে।’

সোমবারের ভার্চুয়াল ওই সংবাদ সম্মেলনে সুইডেন থেকে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। সেখানে বিশ্বজুড়ে করোনা টিকা বণ্টনে ন্যায্যতার ওপর গুরুত্ব দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনা মহামারি এক মাসে নিয়ন্ত্রণ সম্ভব : ডব্লিউএইচও প্রধান

আপডেট টাইম : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১