ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মার্কিন সংবাদমাধ্যম সোমবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।

তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মন্ডেলের মৃত্যুর কারণ জানানো হয়নি।

মন্ডেল ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

এক বিবৃতিতে কার্টার বলেন, ‘আমার প্রিয় বন্ধু ওয়াল্টার মন্ডেলের মৃত্যুতে আজ আমি শোক প্রকাশ করছি। আমাদের দেশের ইতিহাসে তিনি আমার বিবেচনায় শ্রেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।’

‘তিনি ছিলেন একজন অমূল্য অংশীদার এবং মিনেসোটা, যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাসীর জন্য একজন গুণী সেবক।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে মন্ডেল ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তার নিজ রাজ্য মিনেসোটার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৬৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এ রাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

কার্টার ক্ষমতা ছেড়ে দেয়ার পর মন্ডেল ১৯৯৩ ও ১৯৯৬ সালের মধ্যবর্তী সময় জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল

আপডেট টাইম : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১