ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভ্যাকসিনের থেকেও বেশি কার্যকর লকডাউন : বরিস জনসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ লকডাউন ভ্যাকসিনের থেকেও বেশি কার্যকর বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যে মৃত্যুর ঘটনা কম এসেছে। যা একমাত্র সম্ভব হয়েছে লকডাউনের কারণে।

তিনি বলেন, যুক্তরাজ্যে রোগের প্রকোপের মাত্রা মূলত কমিয়েছে লকডাউন। বিধিনিষেধ শিথিল হলে আবারও মৃত্যুর হার বাড়তে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

বরিস আরও জানান, সংক্রমণ কমলেও অর্থনীতি পুনরায় চালুর যে রোডম্যাপ আগে ঘোষণা করা হয়েছিল সরকার সেখান থেকে সরে আসছে না।

তিনি বলেন, ‘আমরা যদি সব কিছু খুলে দেই তাহলে অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে আমরা আরও সংক্রমণ দেখতে পাব এবং দুঃখজনকভাবে আমরা হাসপাতালে আরও রোগী ও মৃত্যু দেখতে পাব।’

যুক্তরাজ্য টিকাদান কর্মসূচি গত বছরের ডিসেম্বরে শুরু করে। মোট জনগোষ্ঠীকে টিকা দেয়ার হারের ক্ষেত্রে বিশ্বের মধ্যে ইসরায়েলের পরই যুক্তরাজ্যের অবস্থান। তবে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় দেশটিতে জানুয়ারি মাসে লকডাউন ঘোষণা করা হয়। ফেব্রুয়ারি থেকে সংক্রমণের মাত্রা ও মৃত্যুর হার কমতে শুরু করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভ্যাকসিনের থেকেও বেশি কার্যকর লকডাউন : বরিস জনসন

আপডেট টাইম : ০১:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১