ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

লকডাউনে চলাচলে মুভমেন্ট পাস দেবে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন জারি করেছে সরকার। এতে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু এই প্রাদুর্ভাবের মধ্যে যাদের জরুরিভিত্তিতে বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য ‘মুভমেন্ট পাস’’ এর ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

‘মুভমেন্ট পাস’ধারী ব্যক্তিরা সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। শুধু জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হবে এ পাস। তারা এই পাস ব্যবহার করে নিজেদের কাজে বেরোতে পারবেন।

সোমবার পুলিশ সদরদফতর সূত্র জানায়, সদরদফতরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে ‘মুভমেন্ট পাস’ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদাতা, ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসাকাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহণ ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

পাসটি পেতে আবেদনের জন্য ক্লিক করুন –https://movementpass.police.gov.bd/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

লকডাউনে চলাচলে মুভমেন্ট পাস দেবে পুলিশ

আপডেট টাইম : ০৬:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১