ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মামুনুলের কথিত স্ত্রী ঝর্না নিখোঁজ ছেলের জিডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্নার খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান।

শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর পল্টন মডেল থানায় তিনি জিডি (নং-৫৪৫) করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে আবদুর রহমান উল্লেখ বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে আমার মা জান্নাত আরা ঝর্নার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের বাসায় যাই। বাড়ির মালিক আমাকে জানান, গত ৯ এপ্রিল তিনি বাসা থেকে বের হয়ে গেছেন, আর আসেননি। আমি আমার মায়ের কক্ষে প্রবেশ করি এবং মায়ের ব্যক্তিগত তিনটি ডায়েরি পাই।

শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পথে রওনা দিলে পল্টন মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন আমাকে অনুসরণ করা শুরু করেন। এতে আমার নিকট প্রতীয়মান হয় যে, আমার জীবন এবং আমার মা জান্নাত আরা ঝর্নার জীবন ঝুঁকির মুখে। আমি ডায়েরিগুলো সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। এমতাবস্থায় আমার ও আমার মায়ের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সাধারণ ডায়েরি করলাম। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মামুনুলের কথিত স্ত্রী ঝর্না নিখোঁজ ছেলের জিডি

আপডেট টাইম : ০১:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১