ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সোম-মঙ্গল বাস-ট্রেন চলবে কি না জানা যাবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতির অবনতি হলে সরকার ১৮ দফা বিশেষ বিধি-নিষেধ ঘোষণা করে। এর আওতায় গত ৫ এপ্রিল থেকে আজ ১১ এপ্রিল পর্যন্ত নানা নিষেধাজ্ঞা জারি করে সরকার। পরে এসব নিষেধাজ্ঞায় বেশ কিছু পরিবর্তনও আসে। এর মধ্যে গণপরিবহন অন্যতম।

সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলাচলের অনুমতি দেওয়া হলেও সারা দেশে যাত্রীবাহী বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আসছে।

এই বিধি-নিষেধের আওতায় গত বছরের মতো জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, কলকারখানা, পরিবহন বন্ধ রাখার ঘোষণা আসছে। কিন্তু সরকারের জারি করা আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ। ১৪ এপ্রিলের আগে মাঝখানে আরো দুদিন সোমবার ও মঙ্গলবার। প্রশ্ন দেখা দিয়েছে এই দুদিন বাস-ট্রেন চলবে কি না। তবে আজ রবিবার নতুন করে প্রজ্ঞাপন জারি হলে সবকিছু পরিষ্কার হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি নিয়ে রবিবার (আজ) সকালের মিটিংয়ে চূড়ান্ত আলোচনা হবে। আর আমরাও নতুন প্রজ্ঞাপন এবং দিকনির্দেশনার অপেক্ষায় আছি। সরকারের সিদ্ধান্তের বাইরে এখনই কিছু বলা যাচ্ছে না।’

এদিকে, আগামীকাল সোমবার (১২ এপ্রিল) ও পরের দিন  মঙ্গলবার (১৩ এপ্রিল) বাস চলাচল করবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কেউ কিছু জানেন না। নতুন করে নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত পরিষ্কার নয় এই দুদিন আন্ত জেলা বাস চলবে কি না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার (আজ) থেকে কী হবে আমরা এখনো জানি না। নিষেধাজ্ঞা না আসলে আমরা ১২ ও ১৩ এপ্রিল বাস চালাতে চাই। এ নিয়ে বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছে। তিনিও এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি।’

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘সোমবার-মঙ্গলবার বাস চলবে কি না এই প্রশ্ন আমারও। আমি নিজেও এখনো কিছু জানি না। রবিবার সকালে এ নিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে বাস চলবে কি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সোম-মঙ্গল বাস-ট্রেন চলবে কি না জানা যাবে আজ

আপডেট টাইম : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১