ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অসদাচরণের দায়ে সাবেক মিস ওয়ার্ল্ড শ্রীলংকা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণ করায় ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) শ্রীলঙ্কা পুলিশের বরাতে এ খবর জানা যায়।

বিবিসি জানিয়েছে, এ বছর ‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব অর্জনের পর মঞ্চে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন পুষ্পিকা ডি সিলভা। মঙ্গলবার (৬ এপ্রিল) বিবিসি জানিয়েছে, গত রবিবারে কলম্বোর একটি থিয়েটারে ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। ক্যারোলিন দাবি করেন, ডি সিলভা আসলে ডিভোর্সপ্রাপ্ত। তিনি এই খেতাবের যোগ্য নন। জুরি বলেন, ‘ইতোমধ্যেই বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ হয়েছে এমন নারীরা নিয়ম অনুযায়ী এ খেতাব পেতে পারেন না। তাই আমি দ্বিতীয় স্থান অধিকারীকে মুকুটটি দিয়ে দিচ্ছি।’

এ কথা বলেই ডি সিলভার মাথা থেকে সোনালি মুকুট তুলে নিয়ে রানার-আপের মাথায় পরিয়ে দেন তিনি। অশ্রুসিক্ত চোখে মঞ্চ ছাড়েন ডি সিলভা। মঞ্চের বিশৃঙ্খলায় মাথায় চোট লাগে তার। এ ঘটনার পর আয়োজকরা নিশ্চিত হন যে, ডি সিলভার ডিভোর্স হয়নি। তিনি আলাদা হয়ে গেছেন, কিন্তু ডিভোর্স হয়নি। আয়োজকরা তার কাছে ক্ষমা চেয়েছেন। তাকে এক দিনের মধ্যেই বিজয়ীর খেতাব ফিরিয়ে দেওয়া হয়েছে।

এক ফেসবুক পোস্টে ডি সিলভা বলেন, এই ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে। মিসেস ডি সিলভা আরও জানান, তার সঙ্গে হওয়া ‘অযৌক্তিক ও অপমানজনক’ আচরণের জন্য তিনি আইনি ব্যবস্থা নেবেন। ‘মিসেস শ্রীলঙ্কা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা’ দেশটির সুন্দরী প্রতিযোগিতার মধ্যে অন্যতম। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অসদাচরণের দায়ে সাবেক মিস ওয়ার্ল্ড শ্রীলংকা গ্রেফতার

আপডেট টাইম : ০২:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১