ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

গুলিস্তানে পুলিশের সঙ্গে দোকানিদের পাল্টাপাল্টি ধাওয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে দোকানিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লকডাউন তুল নিয়ে দোকান খুলে দেওয়ার দাবিতে ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে দোকানিরা ফুলবাড়িয়া সুপার মার্কেট–২–এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা বিআরটিসি কাউন্টারের সামনের সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ‌পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর চড়াও হন।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

সিটি প্লাজার এক দোকানি বলেন, লকডাউনের কথা বলা হলেও গণপরিবহন চলছে। বইমেলা চলছে। মানুষ  অফিস করছেন। আর আমাদের  দোকান বন্ধ রাখা হয়েছে। এটা আমরা মানি না।

ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবদুল মান্নান  বলেন, দু–এক দিনের মধ্যে দোকান খুলতে না দিলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রয়োজনে আমরা নিজেরাই দোকান খুলব। ধুঁকে ধুঁকে মরার চেয়ে একবারে মরাই অনেক ভালো।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রাখতে সরকারের কাছে অনুরোধ জানান এ ব্যবসায়ী নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

গুলিস্তানে পুলিশের সঙ্গে দোকানিদের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট টাইম : ০৩:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১