ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনার মধ্যেই বিলিয়নিয়ারের রেকর্ডসংখ্যক বৃদ্ধি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী করোনা মহামারিতে বিপর্যস্ত মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন স্বল্প আয়ের মানুষ। চলাচলে কড়াকড়ি, সাধারণ ছুটি, লকডাউন ইত্যাদি মিলে ভালো অবস্থানে নেই গোটা বিশ্ব। তবে এরই মধ্যে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করেছে। তারা বলছে, বিশ্বে এখন বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড ২ হাজার ৭৫৫ জন। গত বছরের তুলনায় ২০২১ সালে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে ৬৬০ জন।

এর আগে কখনো এতজন এই ক্লাবে প্রবেশ করতে পারেনি। ধনকুবেরদের তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন.কমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। টানা চতুর্থবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার। ফোর্বসের চিফ কন্টেন্ট অফিসার ডাল লেন বলেন, পৃথিবীর অতি, অতিধনীরা আরও, আরও বেশি ধনী হয়েছেন।

বেজোসের পর বিশ্বে দ্বিতীয় অবস্থানে ধনী ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মালিক হিসেবে তার সম্পদের পরিমাণ ১৫১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। মাইক্রোসফট প্রধান বিল গেটস রয়েছেন চতুর্থ অবস্থানে। তার সম্পদ ১২৪ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ষষ্ঠ অবস্থানে যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট। সপ্তম অবস্থানে ল্যারি এলিসন। অষ্টম স্থানে রয়েছেন গুগলের ল্যারি পেজ রয়েছেন। নবম ও দশম স্থানে যথাক্রমে রয়েছেন যুক্তরাষ্ট্রের সের্গেই ব্রিন ও মুকেশ আম্বানি।

দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রে ৭২৪ জন। তালিকায় এরপরই রয়েছে চীন। দেশটিতে শতকোটি ডলারের মালিক ৬৯৮ জন। ভারতে এ সংখ্যা ১৪০ জন। জার্মানিতে ১৩৬ জন। বিশ্বে এখন যে ২ হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ার রয়েছেন তাদের হাতে রয়েছে মোট ১৩.১ ট্রিলিয়ন ডলারের সম্পদ।
এদিকে গেল দু’দশকের মধ্যে প্রথমবারের মতো ধনকুবেরদের এই তালিকায় শীর্ষ পাঁচের বাইরে এসেছেন বিজনেস টাইকুন ওয়ারেন বাফেট। এ বছরের তালিকায় দেখা যাচ্ছে মূলত প্রযুক্তিখাত সংশ্লিষ্টরাই শীর্ষে রয়েছেন।

বিলিয়নিয়ারদের এ তালিকায় এ বছর নতুন করে যুক্ত হয়েছে ৪৯৩ জনের নাম। এর মধ্যে ডেটিং অ্যাপ বাম্বলের প্রধান নিবার্হী উল্ফ হার্ডের নামও রয়েছে। জনসাধারণের ব্যবহারের জন্য এ বছরই উন্মুক্ত করা হয়েছে বাম্বল। সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনার মধ্যেই বিলিয়নিয়ারের রেকর্ডসংখ্যক বৃদ্ধি

আপডেট টাইম : ০৩:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১