ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

করোনারোধ করা ছাড়া আর কোন বিকল্প নাই : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছেও না। বুধবার (৭ এপ্রিল) সকালে ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অনেকেই যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। কারণ রোগীর চাপ বাড়ছে। এতে মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন রোগী বাড়ছে। এভাবে চলতে থাকলে সবাই স্বাস্থ্যসেবা দেয়াটা কঠিন হয়ে পড়বে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকলে মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে। করোনারোধ করা ছাড়া আর কোন বিকল্প নাই। টিকা সব দেশের জন্যই প্রাপ্তি নিশ্চিত করা উচিত। শুধুমাত্র উন্নত দেশকে টিকা দিয়ে এই সমস্যা সমাধান হবে না।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, এই কোভিডকে সঙ্গে নিয়েই আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে হবে।

এদিকে সম্প্রতি করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। অনেক ক্ষেত্রেই সিট পাওয়া যাচ্ছে না। মিলছে না চিকিৎসকদের দেখা। হাসপাতালগুলোতে গেলেই এ চিত্র দেখা যাচ্ছে। রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। এ অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

করোনারোধ করা ছাড়া আর কোন বিকল্প নাই : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১