ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় সাড়ে ২৮ লাখের বেশি মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১০ হাজার মানুষ। মৃতের সংখ্যা বেড়ে এখন ২৮ লাখ ৬৫ হাজার ৯১৭ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য অনুযায়ী, সোমবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১৯ লাখ ৮ হাজার ৮৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ১ হাজার ৯৩১ জন, আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে একদিনে আক্রান্ত প্রায় ৯৩ হাজার।

পরিসংখ্যান বলছে, জানুয়ারির ২১ তারিখে বিশ্বজুড়ে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ৮৯৫ জন, তারপর বেড়ে ২৭ মার্চ ১৭ হাজারের বেশি হয়। তবে মার্চ মাস নাগাদ মৃত্যু হার কিছুটা কমে ২২ মার্চ ৭ হাজার ২৬৩ হলেও এপ্রিলে করোনার মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে।

এছাড়া, হঠাৎ মৃত্যু এবং আক্রান্ত বাড়তে শুরু করেছে পোল্যান্ডে। দেশটিতে একদিনে মৃত্যু ৫৭১, আক্রান্ত ২৮ হাজার ৭৩ জন। একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেওয়ায় সেখানে লকডাউন দেওয়া হয়েছে। ইতালিতে একদিনে মারা গেছেন ৩৭৬ জন, রাশিয়ায় ৩৮৪, স্পেনে ১৫৭, ফ্রান্সে ২১৩, জার্মানিতে ৮১ জন।
তবে বিশ্বজুড়ে অনেক দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ হলেও দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি কমেছে যুক্তরাজ্যে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। আক্রান্ত ৩ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বে করোনায় সাড়ে ২৮ লাখের বেশি মৃত্যু

আপডেট টাইম : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১