ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্যারিস্টার শাকিলার জামিন মঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৪৯ বার

জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেফতার সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আনা দুই মামলায় জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত এর্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে এক কোটি ৮ লাখ টাকা অর্থায়নের অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্রগ্রামের বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেফতার করে আইন-শৃংখলা রক্ষাবাহিনী।

পরে চট্রগ্রামের বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আলাদা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পেয়েছেন। নিম্ন আদালতে ব্যারিস্টার শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ব্যারিস্টার শাকিলার জামিন মঞ্জুর

আপডেট টাইম : ১২:০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬