ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এবার ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শনিবার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশে দায়িত্বরত কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকরা। তারা সেখানে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বৃহস্পতিবার ঢাকায় কানাডীয় হাইকমিশন থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মিশনের কূটনৈতিক প্রধানরা ভাসানচর পরিদর্শন করবেন। গত ১৭ থেকে ২০ মার্চ জাতিসংঘ দলের সফরের পর আবাসিক কূটনৈতিক দূতদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। রোহিঙ্গা সংকটে সহায়তাকারী কয়েকটি দেশের মিশন প্রধানরা তাদের এই সফরে ভাসানচরের রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। সফরের সময় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ বিধি-নিষেধ অনুসরণ করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী কূটনীতিকরা। এছাড়াও বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এবার ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার

আপডেট টাইম : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১