ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এইচ টি ইমাম ও মওদুদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম এবং সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য মওদুদ আহমদসহ কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। শোক প্রস্তাবে একাদশ জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। গত ১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শোক প্রস্তাবে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, সাবেক একজন প্রধানমন্ত্রী ও মন্ত্রী, সাবেক একজন প্রতিমন্ত্রী, সাবেক তিনজন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

তারা হলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম), সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ আমান উল্লাহ (সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ, ময়মনসিংহ-১১ আসন), সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য তোয়াবুর রহিম (প্রথম জাতীয় সংসদ, তৎকালীন সিলেট-১৪ আসন), সাবেক সংসদ সদস্য আ. মজিদ মন্ডল (দশম জাতীয় সংসদ, সিরাজগঞ্জ-৫ আসন), সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ (তৃতীয় ও পঞ্চম জাতীয় সংসদ, সাতক্ষীরা-৪ আসন), সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম জাতীয় সংসদ নোয়াখালী-৫ এবং নবম জাতীয় সংসদ, বগুড়া-৭ আসন)।

এরপর চলতি সংসদের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে তার ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় সংসদ সদস্যরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এইচ টি ইমাম ও মওদুদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আপডেট টাইম : ০৯:৪৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১