ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাস না পেয়ে সড়ক অবরোধ, যানজট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্দিষ্ট সময়ে অফিসে যেতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অফিসগামী মানুষ। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার পর থেকে তারা খিলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বির আহমেদ রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

বেসরকারি কর্মকর্তা হিরন মিয়া বলেন, ‘উত্তরা থেকে বাস না পেয়ে পায়ে হেঁটে খিলক্ষেত পর্যন্ত আসি। কিন্তু তারপরও বাস না পেয়ে এখন অফিসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাসে সিট খালি থাকলেও তারা নিচ্ছে না।’

ওসি ছাব্বির আহমেদ জানান, মানুষের বিক্ষোভের কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে লোকজন সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ‌্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে। আর এ কারণেই বাসগুলো অর্ধেক যাত্রী বহন করছে।

এতে বাসস্ট্যান্ড এবং রাস্তায় শত শত মানুষ বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। কুড়িল-বনানী ফ্লাইওভার থেকে পুরো উত্তরা এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাস না পেয়ে সড়ক অবরোধ, যানজট

আপডেট টাইম : ১২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১