ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনায় দিশেহারা ফ্রান্সে তৃতীয়বার লকডাউন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ কোনোভাবেই রুখতে পারছে না ফ্রান্স। এমতাবস্থায় তৃতীয়বারের মতো পুরো ফ্রান্সজুড়ে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই দফার লকডাউনে অন্তত তিন সপ্তাহ ফ্রান্সের সব স্কুল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ম্যাকোঁ বলেছেন, আগামী সপ্তাহ থেকে স্কুলগুলোতে অনলাইনে ক্লাস শুরু হবে। গত মাসের শুরুর দিক থেকে ফ্রান্সের কিছু এলাকায় আগে থেকেই লকডাউন বলবৎ ছিল। এখন অন্যান্য জেলাগুলোতেও সেটার পরিধি বাড়ানো হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে সব অগুরুত্বপূর্ণ দোকান বন্ধ থাকবে। আর কোনও ব্যক্তি যৌক্তিক কোনও কারণ ছাড়া তার বাড়ি থেকে ১০ কিলোমিটারের বেশি দূর যেতে পারবেন না। দেশটিতে করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, দেশটিতে ৫ হাজারের বেশি মানুষ আইসিইউতে রয়েছে।

বুধবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফ্রান্সে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ হাজার ৪৯৫ জন।

বুধবার টেলিভিশনে দেয়া সরাসরি ভাষণে ম্যাক্রোঁ বলেন, দেশের পরিস্থিতি খুবই ‘নাজুক’ এবং এপ্রিল মাস খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এখনই যদি আমরা পদক্ষেপ না নেই তাহলে এটার ওপর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনায় দিশেহারা ফ্রান্সে তৃতীয়বার লকডাউন

আপডেট টাইম : ১০:১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১