ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন জন কেরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আগামী ৯ এপ্রিল ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার (৩১ মার্চ) গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দেবেন। সেটি নিয়ে আলোচনা করতেই জন কেরির এই সফর। ঢাকায় তিনি মোট ৫ থেকে ৬ ঘণ্টার মতো অবস্থান করবেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের আয়োজন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তাছাড়া আমরা (বাংলাদেশ) ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি। এ কারণেই বিষয়গুলো নিয়ে জন কেরি আমাদের সঙ্গে আলোচনা করবেন। সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে সেই প্রসঙ্গেও আলোচনা হবে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যান বাংলাদেশের শীর্ষ এই কূটনীতিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন জন কেরি

আপডেট টাইম : ১০:০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১