ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তানজানিয়ার প্রেসিডেন্টের দাফন অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তানজানিয়ার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত ১৭ মার্চ রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির লাশ রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই এসব মানুষের মৃত্যু হয় বলে মঙ্গলবার নিশ্চিত করেছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মঙ্গলবারের এ অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দেশটির বাণিজ্যিক নগরী দার-ইস-সালামে মাগুফুলির ওই দাফন অনুষ্ঠানে হাজারো মানুষ অংশ নিয়েছিলেন। গত ১৭ মার্চ রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির লাশ রাখা হয়েছিল। দেশের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েই এসব মানুষ প্রাণ হারান।

দার-ইস-সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অনেক মানুষ স্টেডিয়ামে যেতে চাচ্ছিল। তাদের মধ্যে অনেকে অধৈর্য্য হয়ে ওঠেন। জোর করে ঢোকার চেষ্টা করার সময় পদদলনে ৪৫ জনের মৃত্যু হয়।’

নিহতদের পাঁচজন একই পরিবারের বলেও জানিয়েছেন মাম্বোসা। তিনি আরও জানান, আরও এক নারী ও চার শিশু উহুরু স্টেডিয়ামের ওই দুর্ঘটনায় প্রাণ হানিয়েছেন। তারাও পদদলনের শিকার। পদদলনে প্রকৃতপক্ষে কতজনের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

আঞ্চলিক ওই পুলিশ প্রধান আরও জানিয়েছেন, প্রয়াত প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে গিয়ে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন। এরপর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবশ্য বেশিরভাগই এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পূর্বপুরুষের গ্রাম ছাটোতে গত ২৬ মার্চ সমাহিত করার আগে মাগুফুলির মরদেহ দেশের প্রধান প্রধান শহর দার-ইস-সালাম, দোদমা, জাঞ্জিবার, মাওয়ানজা ও গিয়েতাতে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ যখন মাগুফুলির লাশের পাশ দিয়ে যাচ্ছিল তখন তাদের বেশিরভাগকে কাঁদতে দেখা যাচ্ছিল। উল্লেখ্য, সামরিক গাড়িবহরে করে ‘বুলডোজার’ হিসেবে খ্যাত এই প্রেসিডেন্টের মরদেহ দেশের প্রায় সব শহরে নিয়ে যাওয়া হয়েছিল।

পদদলনের এই ঘটনা ঘটে দ্বিতীয় দিন যখন মাগুফুলির মরদেহ দেশটির প্রধান শহর দার-ইস-সালামের উহুরু স্টেডিয়ামে রাখা হয়েছিল। সেখানে লাশ রেখে সবাইকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামলে ঘটে এই দুর্ঘটনা। সূত্র : আল জাজিরা, এএফপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তানজানিয়ার প্রেসিডেন্টের দাফন অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৫

আপডেট টাইম : ১০:১৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১