ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

করোনার দ্বিতীয় ঢেউ বাস ভাড়া ৬০ শতাংশ বাড়াতে চান মালিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস-মিনিবাস চালাতে রাজি মালিকরা। তবে সেক্ষেত্রে ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিতে চান তারা।

সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) বৈঠকে এ দাবি জানান বাস মালিকরা।

রাতেই এ দাবি প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিএ। মন্ত্রণালয়ের অনুমোদন এলে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া কার্যকর হবে।

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ভাড়া বাড়ানোর খবর নিশ্চিত করেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয় সরকার। গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে সময় দুই মাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

করোনার দ্বিতীয় ঢেউ বাস ভাড়া ৬০ শতাংশ বাড়াতে চান মালিকরা

আপডেট টাইম : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১