ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঢিলেঢালা হরতাল, গণপরিবহন চলাচল কম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা কিছুটা কম।

রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। তবে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। শনির আখড়া থেকে গুলিস্তানগামী গাড়ির চাপ অন্যান্য দিন অনেক বেশি থাকলেও আজ সেই সংখ্যা কম।

এদিকে গণপরিবহন কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে রিকশা-সিএনজির। সব জায়গায়ই এসব পরিবহনের চলাচল বেশি দেখা গেছে।

গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মইনুল জাগো নিউজকে বলেন, হরতালের জন্য গাড়ি চলাচল কিছুটা কম। তবে গাড়ি চলছে। অন্যান্য কর্মদিবসে গাড়ির চাপ যেমন থাকে, আজ তার থেকে কিছুটা কম।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সামসুল আলম জাগো নিউজকে বলেন, যানবাহন অন্য দিনের তুলনায় কিছুটা কম। সাইনবোর্ড থেকে গুলিস্তান এসেছি। তবে এখন গুলিস্তান থেকে মালিবাগে দিকে যাওয়ার গাড়ি পাচ্ছি না। অন্যান্য দিন একের পর এক গাড়ি আসলেও আজ গাড়ির সংখ্যা অনেকটাই কম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ থেকে সংঘর্ষে হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হওয়ার ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি। তাদের ডাকা হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামী দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঢিলেঢালা হরতাল, গণপরিবহন চলাচল কম

আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১