ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

হরতালের আগের রাতে জনপদ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের ডাকা রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে রাজধানীর সায়েদাবাদের জনপদ মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে যাত্রীবাহী ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে কেউ গুরুত্বর আহত বা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

বাসে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম কাজল বলেন, ‘রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাইদা পরিবহনের যাত্রীবাহী বাসটি উত্তরা থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। জনপদ মোড়ে একুশে পরিবহনের কাউন্টারের সামনে আসতেই হঠাৎ করে বাসটি আগুন দেখা যায়। এ সময় হুড়োহুড়ি করে যাত্রীরা নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পথচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিভিয়ে ফেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

হরতালের আগের রাতে জনপদ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট টাইম : ০৯:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১