ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ বেলা ১২টার কিছু সময় পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

তাদের বিক্ষোভকে ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বায়তুল মোকাররম এলাকায় টহল দিচ্ছে পুলিশের এপিসি, সাজোয়া যান। বিক্ষোভে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ সংগঠনটির সিনিয়র নেতারা। এর আগে সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার জুমা নামাজের পর চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। এছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী এই সংগঠনটি। শুক্রবার রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দিয়েছেন।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ চলছে

আপডেট টাইম : ০১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১