ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ডাকসুর সাবেক ভিপি নুরকে খুঁজছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে খুঁজছে পুলিশ। তবে এ ঘটনায় আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিকে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর থেকে বিক্ষোভের আহ্বানকারী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে খুঁজছে পুলিশ।

এরও আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মতিঝিলে বিক্ষোভ হয় নুরের নেতৃত্বে। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষও বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুলসহ ৩৩ জনকে সেখান থেকে আটক করে।

তবে কয়েক ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে রফিকুলকে ছেড়ে দেয়া হয়। যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তা নুরুল বলেন, ‘সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়েছিল। তবে বিকেলে রফিকুল ইসলামকে ছেড়ে দেয়া হয়েছে। আটক আছেন ৩২ জন।’

পুলিশের ওপর হামলার নেতৃত্বে নুর ছিলেন দাবি করে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, তাকে খোঁজা হচ্ছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল হকের মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ডাকসুর সাবেক ভিপি নুরকে খুঁজছে পুলিশ

আপডেট টাইম : ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১