ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পাকিস্তান ডে’তে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সহযোগিতামূলক সম্পর্কের আশাবাদও ব্যক্ত করেন শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) ইমরান খানকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এ শুভেচ্ছা জানান।

চিঠিতে শেখ হাসিনা বলেন, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আমার বিশ্বাস, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। চিঠিতে বলা হয়েছে, দুই দেশের জনগণ তখনই উপকৃত হবে যখন উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের যাত্রা সমুন্নত রাখবেন। আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখ সেই সঙ্গে পাকিস্তানের জনগণের অবিচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পাকিস্তান ডে’তে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি

আপডেট টাইম : ০৮:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১