ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজকের এই দিনে নেত্রকোনায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ২৯৮ বার
বিজয় দাস নেত্রকোনাঃ ১৯৭১ সালের ২৩ মার্চ সকাল ১০টায় হাজার হাজার মুক্তিকামী জনতার উপস্থিতিতে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জয়বাংলা বাহিনীর কমান্ডার মো. শামছুজ্জোহার নেতৃত্বে জয়বাংলা বাহিনী গার্ড আব অনার প্রদান করা হয়। সেসময় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল ইসলাম খান(এন অই খান)। পাশে উপস্থিত ছিলেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

গানফায়ার পরিচালনা করেন তৎকালীন ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও আব্দুল্লাহ আল মামুদ বুলবুল।

পতাকা উত্তোলনের পরপরই আনুষ্ঠানিকভাবে পাকিস্থানী পতাকায় অগ্নিসংযোগ করা হয়। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মহকুমা প্রশাসক আব্দুল হামিদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল তৎকালীন নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ।

অনুষ্ঠান শেষে জয়বাংলা বাহিনী রোড মার্চের মাধ্যমে নেত্রকোণা শহর প্রদক্ষিণ করে। এসময় হাজার হাজার স্বাধীনতাকামী জনতা জয়বাংলা বাহিনীকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজকের এই দিনে নেত্রকোনায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়

আপডেট টাইম : ০৮:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১