ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিয়ের প্রথম রাতেই বরকে লোহার রড দিয়ে পিটিয়ে পালালেন স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৫ সালে মুক্তি পাওয়া সোনম কাপুর অভিনীত ‘ডলি কি ডোলি’ সিনেমার কথা মনে আছে? যেখানে কনে সোনম কাপুর নিজের বিয়ের সমস্ত গয়না, টাকা-পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিলেন। রিল লাইফের সেই গল্পেরই ফের দেখা মিলল রিয়েল লাইফে। যেখানে বিয়ের পরদিনই মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেলেন কনে।

শুধু তাই নয়, আগের রাতে রড দিয়ে বরকে বেধড়ক মারধরও করেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিজনৌরের বাসিন্দা ওই যুবকের সঙ্গে ওই মহিলার পরিচয় করান এক ঘটক। যুবককে বলা হয়, মেয়েটি হরিদ্বারের বাসিন্দা। এরপরই দু’জনে একটি মন্দিরে গিয়ে বিয়ে সারেন।

পরবর্তীতে যুবকটি সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে গ্রামে ফেরে। এরপরই গ্রামের বাসিন্দারাই ধুমধাম করে দু’জনের বিয়ে দেন। কিন্তু আসল ঘটনা ঘটে বিয়ের দিন রাতে। হঠাৎ করেই যুবকের উপর চড়াও হয় তার স্ত্রী। লোহার রড দিয়ে বেধড়ক মারতে থাকেন। এখানেই শেষ নয়, ঘরে রাখা নগদ ২০ হাজার টাকা এবং ২ লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে খবরটি জানতে পেরে অনেকেই অবাক হয়ে যান।

ওই যুবক জানান, রাতে হঠাৎ করেই স্ত্রী তাকে মারতে থাকেন। কারণও বুঝতে পারেননি। এরপরই টাকাপয়সা এবং গয়না নিয়ে চম্পট দেয় ওই মহিলা। ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। প্রাথমিক সন্দেহে অনুমান, ওই যুবকের কাছ থেকে টাকা হাতাতেই এই সিদ্ধান্ত। গোটাটাই আসলে চক্রান্ত। আপাতত ওই মহিলা এবং ঘটকের খোঁজে তদন্ত শুরু হয়েছে। এর আগে সম্প্রতি শাহাজানপুরেও এরকমই একটি ঘটনা ঘটেছিল। যেখানে বিয়ের মাত্র পাঁচ ঘণ্টা পরেই টাকাপয়সা এবং গয়না নিয়ে পালিয়ে যান কনে। বিজনৌরেও একই ঘটনার পুনরাবৃত্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিয়ের প্রথম রাতেই বরকে লোহার রড দিয়ে পিটিয়ে পালালেন স্ত্রী

আপডেট টাইম : ১২:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১