ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সুনামগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর জোন আদালতের বিরাচক কুদরত-এ-এলাহীর আদালতে যুক্তরাজ্যপ্রবাসী মইনুল ইসলামের (৪৭) পক্ষে মামলাটি করা হয়।

মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর মডেল থানা–পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার বাদীপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান সেলিম জানান, মামলাটি দায়ের করেছেন সিলেটের মোগলাবাজার থানার রায়খাইল গ্রামের বাসিন্দা মঈনুল ইসলাম। তিনি রায়খাইল গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে। তবে মঈনুল ইসলাম যুক্তরাজ্যের নাগরিকও।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। উভয় দেশেই তার ব্যবসা আছে। তিনি ব্যক্তিগত প্রয়োজনে গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশে আসেন। ১৯ ডিসেম্বর দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের হাসন রাজা জাদুঘর পরিদর্শনে যান।

সেখানে তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করার সময় মোবাইল ইউটিউবের একটি চ্যানেলে ২০২০ সালের ১৬ ডিসেম্বর আপলোড করা জুম মিটিংয়ের একটি ভিডিও দেখতে পান।

এতে তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক দাবি করে বক্তব্য দেন।

ডিজিটাল মাধ্যমে তারেক রহমানের এই বক্তব্য দেখে ও শুনে ক্ষুব্ধ হয়ে বাদী মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর মডেল থানা–পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী আক্তারুজ্জামান সেলিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সুনামগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৩:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১