ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন। সোমবার ভোরে বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ওবায়দুল কবির।

তিনি বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়েন আতিকউল্লাহ খান। দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন আতিকউল্লাহ খান।

আতিকুল্লাহ খানের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

আপডেট টাইম : ১০:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১