ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মমতার ‘খেলা হবে’ স্লোগানকে আক্রমণ করলেন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ রবিবার ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার করতে এসে মমতা ব্যানার্জির ‘খেলা হবে’ স্লোগানকে নাটকীয়ভাবে আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বাঁকুড়াতে এক জনসভায় মোদি বলেন, ‘তৃণমূলকর্মীরা আমার মাথার ওপরে দিদির পায়ের ছবি আঁকছেন। আমি দেশের জন্য নিজের মাথা উৎসর্গ করেছি। দিদি, দরকারে আমার মাথায় লাথি মারুন, বাংলার উন্নয়নকে আটকাতে দেব না’।

নিজের ৪০ মিনিটের বক্তব্যে মাঝে মাঝেই নাটকীয়ভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন সুরে দিদি, দিদি বলে উঠছিলেন, আজ শ্রোতাদের মধ্যে তা অভূতপূর্ব সাড়া ফেলছিল।

বিভিন্ন জনসভায় মমতা বারবার বলছেন এবার ‘খেলা হবে’। গতকাল এক সভায় তিনি বলেছেন- এক পায়ে এমন শট মারবেন যে সবাই মাঠের বাইরে চলে যাবে। সেই ‘খেলা হবে’ স্লোগান তৃণমূলের নেতা-সমর্থকদের উৎসাহ বাড়িয়েছে।

আজ সেই ‘খেলা হবে’ স্লোগানকে আক্রমণ করেন মোদি আর মমতার দিকে ছুড়ে দেন শ্লেষ এবং ব্যঙ্গ। ‘গত ১০ বছরে দিদি রাজ্যবাসীর সঙ্গে খেলে, আপনার মন ভরেনি? এখনও বলছেন খেলা হবে? এ বার খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে’ বলেন মোদি। ‘দিদি, বাংলার মানুষের স্বপ্নে লাথি মারতে দেব না। দিদি, আপনার দুর্নীতির খেলা আর চলবে না’।

তিনি আরো বলেন, ‘শনিবারই খড়্গপুরে সভা করেছিলেন মোদী। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্য সফরে মোদি। তার আগে বুধবার পুরুলিয়ায় সভা করেন তিনি। সেই অর্থে ৫ দিনে মোদীর তৃতীয় সভা রাজ্যে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ। তার আগে শেষ রবিবার কাজে লাগাতে প্রচারে ঝাঁপালেন ভারতের প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মমতার ‘খেলা হবে’ স্লোগানকে আক্রমণ করলেন মোদি

আপডেট টাইম : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১