ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বাক্কার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের কুড়েরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এক ইটভাটা শ্রমিকের শিশু মেয়েটি পাশের বাড়ি থেকে মায়ের মোবাইল ফোন আনতে যায়। ফেরার পথে কুড়েরপাড় গ্রামের ৫৮ বছর বয়সী আবু বাক্কার মেয়েটিকে নিজের খালি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে পালিয়ে যায় আবু বাক্কার। পরে রাতে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শনিবার গভীর রাতে আবু বাক্কারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক  জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। মেয়েটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১