ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজ বিশ্ব সুখ দিবস সুখী রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ৬৮তম, নাম নেই পাকিস্তানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। ৯৫টি দেশ নিয়ে তৈরি করা এক আংশিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৮তম এবং ভারত ৯২তে। সেখানে পাকিস্তানের নাম নেই।

গতকাল শুক্রবার (১৯ মার্চ) জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ওয়ার্ল্ড হ্যাপিনেসের আংশিক প্রকাশিত রিপোর্টের থেকে এ তথ্য জানা গেছে। তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।

আংশিক প্রকাশিত এ তালিকায় শীর্ষ পাঁচ দেশের মধ্যে ফিনল্যান্ডের পরেই আছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাম। তালিকায় যে ৯৫টি দেশের নাম প্রকাশিত হয়েছে, তাতে সবার নিচে অবস্থান করছে জিম্বাবুয়ে। দেশটির ওপরেই রয়েছে তানজানিয়া, জর্ডান, ভারত ও কম্বোডিয়া।

আজ শনিবার (২০ মার্চ) বিশ্ব সুখ দিবস। আজকেই সুখী দেশের তালিকা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করা হবে। তখন জানা যাবে ৯৫ এর পরে কোন কোন রাষ্ট্র আছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হলে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের অবস্থানও জানা যাবে।

প্রকাশ পাওয়া আংশিক প্রতিবেদনটি থেকে জানা গেছে, এবারের জরিপে বাংলাদেশের স্কোর পেয়েছে ৫ দশমিক ২৮০। যেখানে গত বছর ৪ দশমিক ৮৩৩ স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭তম। তার আগের বছর স্কোর ছিল ৪ দশমিক ৪৫৬। আর ২০১৮ সালের প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ছিল ৪ দশমিক ৫০০। এদিকে ৯২তম অবস্থানে থাকা এবারের জরিপের ভারতের স্কোর ৪ দশমিক ২২৫।

মূলত একটি দেশের উৎপাদন (জিডিপি), গড় আয়ু, মানবিকতা, সামাজিক সহায়তা, স্বাধীনতা ও দুর্নীতির ওপর ভিত্তি করে সুখী দেশগুলোর তালিকা করা হতো। কিন্তু এবার করোনা পরিস্থিতিকেও জরিপের আওতায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজ বিশ্ব সুখ দিবস সুখী রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ৬৮তম, নাম নেই পাকিস্তানের

আপডেট টাইম : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১