ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মমতার প্রার্থীকে হারাতে গৃহকর্মীকে মনোনয়ন দিল বিজেপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থান্ডার হারাতে এক গৃহকর্মীকে মনোনয়ন দিয়েছে শাসক দল বিজেপি।

পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির এ প্রার্থীর নাম কলিতা মাঝি। সংসার চালাতে তিনি বাড়ি বাড়ি গৃকর্মীর কাজ করেন।

বিজেপি যখন তাকে প্রার্থী ঘোষণা করে তখনও তিনি একটি বাড়িতে গৃহর্মীর কাজ করছিলেন। প্রার্থী হওয়ার পর তিনি কিছুদিন কাজ থেকে ছুটি নিয়েছেন।

কলিতার খড়ের চাল, মাটির দেওয়াল ঘেরা তিন কুঠুরির ঘর। দারিদ্র্যের ছাপ যেখানে স্পস্ট। আর এ বাড়ির বাসিন্দাকেই এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী করা হলো।

মাটির ধুলোমাখা বাড়িতেই স্বামী, স্ত্রী ও ছেলে, দুই দেওর, শ্বশুর ও শ্বাশুড়িকে নিয়ে থাকেন কলিতা। সংসার চালাতে তাকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বামপন্থীদের গড় ছিল এই আউশগ্রাম বিধানসভা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের থেকে তা ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভেদানন্দ থান্ডার। এবারও তৃণমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। সুতরাং লড়াইটা প্রতিকূল পরিস্থিতিতে করতে হবে কলিতাকে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন কলিতা। তিনি বলেন, ‘বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে সবার সমান অধিকারের জন্য কাজ করব। আমি নিজে দারিদ্র্যের মধ্যে দিয়ে লড়াই করেছি। তাই সবার কষ্ট লাঘবের চেষ্টা করব।’‌

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মমতার প্রার্থীকে হারাতে গৃহকর্মীকে মনোনয়ন দিল বিজেপি

আপডেট টাইম : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১