ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র : কর্নেল অলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৭৮ বার

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সরকার অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে নরকে পরিণত করেছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সর্বত্র চলছে চাঁদাবাজি, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়ন। গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র।

আজ মঙ্গলবার বিকেলে মহাখালীর বাসভবনে এলডিপিতে যোগদানকারী নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক জান্নাতুল ফেরদৌস সিমা ও অধ্যাপক মাহফুজা আক্তারের নেতৃত্বে কয়েকজন নারী এলডিপিতে যোগদান করেন।

কর্নেল অলি বলেন, দেশে শান্তি চাই, উন্নয়ন চাই, আইনের শাসন ও ন্যায় বিচার চাই। চাই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক এবং জালিম অবৈধ সরকার নিপাত যাক।

তিনি বলেন, সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি দান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপক কারিমা খাতুন ও গণতান্ত্রিক মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তপতি রানী কর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র : কর্নেল অলি

আপডেট টাইম : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬