ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গেরুয়া পোশাকে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন সাধুবাবা, অতঃপর..

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বেশবাস তার সাধুর মতো। চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন তিনি। ব্যস, আর যায় কোথায়! খাঁচার সিংহ থাবা বসিয়ে দিয়ে ওই ব্যক্তিটিকে টেনে নিয়ে যাচ্ছিল তার ডেরায়। সিংহ পালকের চেষ্টায় শেষতক কোনোমতে রক্ষা পেলেন ওই সাধুবেশী। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটে।

সাধুর বেশে থাকা ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। একাধিকবার বারণ করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন অংশে তিনি ঘুরে বেড়াতে থাকেন। শেষে এসে পড়েন একেবারে সিংহের খাঁচার সামনে। সেখানে পাঁচিলে উঠে তিনি সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন। ওই এনক্লোজারে সিংহ ছাড়াই থাকে। কেউ কিছু বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তিকে থাবা বসিয়ে দেয়। কাছেই ছিলেন সিংহের পালক। তার নজর এড়িয়েই ওই ব্যক্তিকে ভিতরের দিকে টেনে নিয়ে যেতে দেখা যায় সিংহটি। তখনই ওই পালক কোনোমতে এগিয়ে এসে ব্যক্তিকে রক্ষা করেন। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পা ও ডান কাঁধে আঘাত রয়েছে। কোমরেও আঘাত পেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গেরুয়া পোশাকে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন সাধুবাবা, অতঃপর..

আপডেট টাইম : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১