ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তাজমহলের নাম হোক রামমহল বা শিবমহল : বিজেপি নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম স্থাপত্য তাজমহল। শিল্প, ইতিহাস, সৌন্দর্য্যের টানে সারা বিশ্বের পর্যটকদের পছন্দের জায়গা আগ্রার এই মোঘল সৌধ। মোঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন। সম্প্রতি বার বার রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে এই স্মৃতিসৌধের নাম। ফের তাজমহলকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে উত্তরপ্রদেশে।
তাজমহলের নাম বদল করে ‘রাম মহল’ বা ‘শিব মহল’ করার দাবি তুলেছেন উত্তরপ্রদেশের বালিয়ায় বড়িয়ার বিজেপি নেতা সুরেন্দ্র সিং। তিনি মনে করেন, তাজমহল আগে একটি শিবমন্দির ছিল, পরবর্তীকালে বহিরাগত মুসলিম শাসকদের আক্রমণেই তার রূপ ও নামের পরিবর্তন হয়। তাই বর্তমানে ওই সেটিকে আবারও মন্দিরে রূপান্তরিত করার দাবি তুলেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনের অধীনে শিগগিরই তাজমহলের নতুন নামকরণ করা হবে বলে দাবি করেন বিজেপি নেতা সুরেন্দ্র সিং। এ সময় তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে মহারাজা শিবাজির বংশধর হিসেবে দাবি করে তার ভূয়সী প্রশংসা করেন।
গত বছর যোগী তাজমহলের শহর আগ্রার মুঘল আমলের একটি জাদুঘরের নাম বদলে হিন্দু রাজা শিবাজির নামে নামকরণ করেন। তখন তিনি এক টুইটে লিখেছিলেন, ‘আপনাদের নয়া উত্তরপ্রদেশে দাসত্বের মানসিকতার ঠাঁই নেই। শিবাজি মহারাজ আমাদের নায়ক। জয় হিন্দ। জয় ভারত।’
উল্লেখ্য, এর আগে তিনি উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ, ফয়জাবাদের নাম বদলে অযোধ্যা, মুঘল সরাইয়ের নাম বদলে পন্ডিত দ্বীনদয়াল উপাধ্যায় জংশন, উর্দু বাজারকে হিন্দি বাজার ও আলি নগরকে আর্য্য নগর ছাড়াও এরকম আরও অনেক শহর, স্থান ও স্থাপনার ‘মুসলিম নাম’ বদলে নতুন নামকরণ করেন। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তাজমহলের নাম হোক রামমহল বা শিবমহল : বিজেপি নেতা

আপডেট টাইম : ০২:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১