ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুচমুচে পিনহিল সমুচা তৈরির সহজ রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সমুচা খেতে কে না পছন্দ করে! ছোট-বড় সবাই তৃপ্তি নিয়ে মুচমুচে সমুচার স্বাদ উপভোগ করে। সাধারণত বিভিন্ন ফাস্টফুড কর্নার থেকে কিনেই সমুচা খাওয়া হয়ে থাকে।

সমুচার মধ্যে রকমফের আছে। কারও পছন্দ ভেজিটেবল সমুচা কারও আবার চিকেন সমুচা। কখনো কি পিনহিল সমুচা খেয়েছেন? এর স্বাদ মনে রাখার মতো।

সাধারণত সমুচার আকৃতি তিনকোণা হলেও পিনহিল গোলাকার হয়ে থাকে। এজন্য অনেকেই বুঝতে পারেন না, আসলেই কি এটি সমুচা না-কি। এজন্য এর নাম পিনহিল সমুচা।

মাত্র ৩০ মিনিটে কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার পিনহিল সমুচা। জেনে নিন রেসিপি-

উপকরণ

খামিরের জন্য

১. ময়দা ১ কাপ
২. সুজি ২ টেবিল চামচ
৩. তেল ৩ টেবিল চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. মাখানোর জন্য পানি

recipe.jpg

পুরের জন্য

১. সেদ্ধ আলু ৩টি
২. কাঁচা কিমা ৩ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ কুচি
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে ময়দার খামিরটা মেখে রেখে দিতে হবে ১০-১৫ মিনিটের জন্য। এবার পুর তৈরির পালা। সেদ্ধ আলুর সঙ্গে সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে।

মাখানো ময়দা থেকে বড় লেচি কেটে রুটির মতো করে বেলে নিন। রুটি বেশি মোটা আবার পাতলাও হবে না। এভাবে বেলে নিতে হবে। এরপর রুটির উপর পুরটা ছড়িয়ে দিয়ে রোল করতে হবে।

রোল করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর হাত দিয়ে সামান্য চ্যাপ্টা করে দিতে হবে। এবার অল্প ময়দা পানি দিয়ে গুলে পাতলা বেটার তৈরি করে নিন।

ময়দায় ডুবিয়ে পুর মেশানো রুটির পিসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। এপিঠ-ওপিঠ উল্টে দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে মজাদার পিনহিল সমুচা। গরম গরম পরিবেশ করুন পছন্দের চাটনিসহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুচমুচে পিনহিল সমুচা তৈরির সহজ রেসিপি

আপডেট টাইম : ০২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১