ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছে একজন বীর : মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বাংলায় টুইট করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল ভারতীয় নাগরিকের কাছে একজন বীর বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মোদি জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে অংশ নিতে বাংলাদেশে সফর করতে পারাটা তার জন্য সম্মানের।

টুইট বার্তায় মোদি বলেন, ‘মানবাধিকার এবং স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তিনি সকল ভারতীয় নাগরিকের কাছেও একজন বীর।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের বিষয়।’

আগামী ২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি বাংলাদেশের তিনটি আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে। করোনা মহামারির মধ্যে এটাই তার প্রথম বিদেশ সফর। করোনার কারণে এর মধ্যে তিনি অন্য কোনো দেশে সফর করেননি।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মুজিব বর্ষ, বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুগান্তকারী আয়োজনের অংশ হবেন মোদি।

এর আগে ২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফর করেন মোদি। তার এবারের সফরে ২৬ মার্চ বিকেলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছে একজন বীর : মোদি

আপডেট টাইম : ০২:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১