ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

দুই কন্যার পর এবার পুত্রের বাবা হলেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব- এটা পুরনো খবর। যে কারণে তিনি নিউজিল্যান্ড সফরে থাকবেন না বলে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন এবং স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

অবশেষে সুখবর মিললো যুক্তরাষ্ট্র থেকে। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।

বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

তৃতীয় সন্তান ঘরে আসতে আর বেশি বিলম্ব হলো না। জানুয়ারির ১ তারিখেই তৃতীয় সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন সাকিব। এর মাঝে দেশে আসেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলার জন্য। সিরিজের মাঝপথেই আক্রান্ত হন ইনজুরির। তখনই জানা গিয়েছিল, মার্চেই তার ঘর আলো করে আসবে তৃতীয় সন্তান এবং সে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না তিনি।

অবশেষে আজ তৃতীয় এবং প্রথম পুত্র সন্তানের বাবা হলেন তিনি। জানা গেছে, সন্তান ভুমিষ্টের পর ভালো আছেন মা-ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

দুই কন্যার পর এবার পুত্রের বাবা হলেন সাকিব

আপডেট টাইম : ১০:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১