ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মানুষের কাছে যেতে চান মমতা, হুইলচেয়ারে বসেই নামতে যাচ্ছেন প্রচারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ চিকিৎসকদের পরামর্শ পুরোপুরি না মেনে আগামি সোমবার থেকে আবারো নির্বাচনী প্রচারে নামতে চান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব ঠিক থাকলে তার সফর শুরু হওয়ার কথা ঝাড়গ্রাম জেলা থেকে। এ সময় তিনি হুইলচেয়ারে বসে চলাফেরা করবেন বরে জানা গেছে।

প্রচারে নামার আগে অবশ্য রবিবার বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা ব্যানার্জি। এর আগে গত বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন ঘটে।

এদিকে এসএসকেএম হাসপাতাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন মমতা। গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর কেন্দ্র সফরের সময় গাড়ির দরজা থেকে বাম পায়ে গুরুতর আঘাত পান তিনি।

আঘাত লাগে শরীরের আরো বেশ কিছু জায়গায়। দ্রুত সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেছিলেন। সেই প্লাস্টার খুলে আবারো পরীক্ষার পর আরেকটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’।

চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরো ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তা ছাড়াও, অন্তত সাত দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের।

তবে মমতা ব্যানার্জি কিছুটা জোর করেই বাড়ি ফিরে যান। তাকে সাত দিনের মাথায় আবারো পরীক্ষা করার কথা জানিয়েছেন চিকিৎসরা।

সূত্র: ইন্ডিয়া টুডে 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মানুষের কাছে যেতে চান মমতা, হুইলচেয়ারে বসেই নামতে যাচ্ছেন প্রচারে

আপডেট টাইম : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১