ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক জব্দ করা জাহাজে ইরানের জন্য ‘উপহার’ পাঠাচ্ছিল চীন, ক্ষুব্ধ ট্রাম্প রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের সহযোগিতা কামনা বিএনপির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম বাড়ছে নদীর পানি : কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

ইউপি নির্বাচন : ঘোষণাতেই দায়সারা ইসির, প্রস্তুতি নেই সিকিভাগও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬৮১ বার

রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনটা হয়েছে অনেকটা দায়সারাভাবেই। পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এমন গুরুত্বপূর্ণ নির্বাচনে ইসি সবসময় আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনে করে তফসিল ঘোষণা করলেও এবারই প্রথম বৃহস্পতিবার দায়সারাভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইসি।
এদিকে ছয়টি ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখন পর্যন্ত নির্বাচনযোগ্য সবগুলো ইউপির তালিকাই প্রস্তুত করতে পারেনি কমিশন। শুধুমাত্র প্রথম ধাপে ৭৫২ ইউপির তালিকা করতে পেরেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এইসব ইউপির ভোট গ্রহণ হচ্ছে ২২ মার্চ। এরপর পর্যায়ক্রমে ৪ হাজার ২৭৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু রোববার পর্যন্ত বাকিগুলোর তালিকা চূড়ান্ত করতে পারেনি ইসি। এছাড়া এ নির্বাচনের ভোটার, ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও রিটার্নিং অফিসার নিয়োগসহ কোন তথ্যই আপডেট নেই ইসিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাচন কর্মকর্তা বলেন, সব সময় বড় নির্বাচনের তফসিল সিইসি দেন। কিন্তু এবারের ইউপি নির্বাচনের তফসিলের মতো নজির এর আগে কখনো ছিল না।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, এখনও মাঠ পর্যায়ের কর্মকর্তারা তালিকা পাঠায়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই সবগুলো ইউপির তালিকা পেয়ে যাব। এজন্য নির্বাচনের কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে। এইএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরীক্ষার ফাঁকে ফাঁকে এই তারিখ ঠিক করা হয়েছে। প্রথম দফার তফসিল কমিশন ঠিক করেছে। বাকিগুলো স্থানীয় পর্যায়ে ঘোষণা করা হবে।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

ইউপি নির্বাচন : ঘোষণাতেই দায়সারা ইসির, প্রস্তুতি নেই সিকিভাগও

আপডেট টাইম : ১১:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬