ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চীনে ছড়াচ্ছে নতুন ভাইরাস, তথ্য গোপনের চেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন এক ভাইরাস মহামারী আকারে ছড়াচ্ছে চীনে। ভাইরাসটির নাম আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ)। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিচুয়ান প্রদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, চীনা কর্তৃপক্ষ এ ভাইরাসের প্রাদুর্ভাব চেপে রাখতে চাইছে। এ ভাইরাস প্রাথমিকভাবে বহন করে শূকর। পরে তা মানবদেহে ছড়ায়।

খবরে বলা হয়েছে, চাইনিজ কৃষি মন্ত্রণালয় বলেছে, সিচুয়ান চীনের বৃহত্তম শূকর উৎপাদন কেন্দ্র। শূকর বহনকারী এক ট্রাকে ১০টি শূকরের মধ্যে এএসএফ ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে দুইটি ইতোমধ্যে মারা গেছে। ধারণা করা হচ্ছে শূকর অবৈধভাবে স্থানান্তর করতে গিয়ে এ রোগ ছড়িয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে এএসএফ ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনা এটি। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সিচুয়ান এবং জিয়ানগিয়াং শহরে এই ভাইরাস ছড়িয়েছে। এক ফার্মে ১২৭ শূকরের মধ্যে ৩৮টিই এএসএফ আক্রান্ত হয়ে মারা গেছে। হুবেই প্রদেশে এক ট্রাকে আরও ১০টি শূকর আক্রান্ত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, খবরে যতটা এসেছে বাস্তব পরিস্থিতি এর চেয়ে খারাপ। চিপ নেলিংগার নামের এক বিশ্লেষক বলেছেন, চীন দেখাতে চাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু তা নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চীনে ছড়াচ্ছে নতুন ভাইরাস, তথ্য গোপনের চেষ্টা

আপডেট টাইম : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১