ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা দিবসের আগে করোনা মুক্ত করার পরিকল্পনা বাইডেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসের টিকা দেয়া হলে আগামী ৪ঠা জুলাই এর মধ্যে করোনা থেকে মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের মানুষ। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম প্রাইমটাইম ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

বাইডেন সব রাজ্যকেই আগামী পহেলা মে’র মধ্যে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বয়স আর স্বাস্থ্যের অবস্থাকেই এখন গুরুত্ব দেওয়া হবে। বাইডেন বলেন, “আমরা যদি ৪ঠা জুলাইয়ের মধ্যে এটা একসাথে করতে পারি, তাহলে আপনার পরিবারের ও বন্ধুদের  সাথে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারব। তিনি বলেন, তার দেশ শুধু স্বাধীনতা দিবস উদযাপনেই নয় বরং ‘করোনা ভাইরাস থেকেই স্বাধীনতা অর্জনের’ জন্য সক্ষম হবে।

দেশব্যাপী টিকাদান কার্যক্রম সম্প্রসারণে তিনি যে পরিকল্পনা নিয়েছেন, তাতে টিকাদান কেন্দ্র ও টিকা দেয়ার জন্য জনবলও বাড়ানো হবে। এছাড়া কিছু ভ্রাম্যমাণ টিম গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকা প্রদান করবেন। করোনা ঠেকাতে টিকার পাশাপাশি তিনি স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখ, হাত ধোয়া ও মাস্ক পরতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।”ভাইরাসকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফেরা জাতীয় ঐক্যের ওপর নির্ভর করছে,” তিনি বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা দিবসের আগে করোনা মুক্ত করার পরিকল্পনা বাইডেনের

আপডেট টাইম : ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১